ইরানে মার্কিন হামলা: ইসরায়েলি যুদ্ধে যুক্ত হলেন ট্রাম্প

ইরানে মার্কিন হামলা: ইসরায়েলি যুদ্ধে যুক্ত হলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: হোয়াইট হাউস
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্র রোববার ভোরে তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ অভিযানে সরাসরি যুক্ত হয়েছে।

ওয়াশিনটন থেকে বার্তা সংস্থা এপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানান, ‘ইরানের প্রধান পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।’

একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, ‘যদি ইরান পাল্টা হামলা চালায়, তাহলে তাদের জন্য অপেক্ষা করছে “শান্তি না হয় বিপর্যয়।”

ইরানের পরমাণু সংস্থা স্বীকার করেছে যে, ফোরদো, ইসফাহান ও নাতানজ পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। তবে তারা জানিয়েছে, এসব হামলায় তাদের পরমাণু কার্যক্রম থেমে যাবে না।

আরও পড়ুন

ইসরায়েল এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যার লক্ষ্য ছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা এবং পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি সাধন করা। যুক্তরাষ্ট্রের গোপন স্টেলথ বোমারু বিমান ও ৩০,০০০ পাউন্ড ওজনের বিশেষ বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে গভীর ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংসে সহযোগিতা করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল-ইরান যুদ্ধের দশম দিনে

এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুগপৎ অভিযানকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad