ইয়াবাসহ টেকনাফ উপজেলা আ.লীগ নেতা আটক

ইয়াবাসহ টেকনাফ উপজেলা আ.লীগ নেতা আটক
Advertisement
Advertisement

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে এক অভিযানে আওয়ামী লীগ নেতা হাফেজ উল্লাহকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কোস্ট গার্ডের অভিযানে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রমতে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের ইনানী স্টেশন টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাফেজ উল্লাহকে হাতেনাতে আটক করে। হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের বাসিন্দা।

কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার সুমন আল মুকিত সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad