জামায়াতের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ  

জামায়াতের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ  
প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর ইফতার পার্টিতে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার পার্টির আয়োজন করেছে দলটি।

বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণপত্র দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন। ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সহকারি সেক্রেটারী জেনারেল মওলানা আব্দুল হালিম।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad