কচুয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

কচুয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে দগ্ধরা হলেন, খাদিজা আক্তার (৩০), তার স্বামী মো. মাহমুদুল (৩৬) ও জা শিউলি আক্তার (৪০)। দগ্ধ তিনজনই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাছির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

মাহমুদুলের ছোট ভাই হাসান জানান, ভোরে খাদিজা সেহরির খাবার বানানোর জন্য রান্নাঘরে যান। সেখানে আগেই গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায়, চুলায় আগুন দিতে গেলে বিস্ফোরণ ঘটে। খাদিজাকে উদ্ধার করতে গিয়ে মাহমুদুল ও শিউলির শরীরেও আগুন লেগে যায়।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয় বলেও জানান তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ, মাহমুদুলের চার শতাংশ ও শিউলি আক্তারের দুই শতাংশ দগ্ধ হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad