ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: ইসি

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: ইসি
Advertisement
Advertisement

এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে আগামী ১২ নভেম্বর। ৭ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, মোট ইউনিয়ন ৪৫৮০টি। ৭ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, ৩য় ধাপ ৩০ ডিসেম্বর, ৪র্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, ৫ম ধাপ ৪ ফেব্রুয়ারি, ৬ষ্ঠ ধাপ ২২ এপ্রিল, ৭ম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারি আমরা। এগুলো প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর