সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ে আওয়ামীপন্থী আইনজীবীদের মৌন অবস্থান

সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ে আওয়ামীপন্থী আইনজীবীদের মৌন অবস্থান
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে একদল আওয়ামী লীগপন্থী আইনজীবী জড়ো হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় কয়েকজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে পাঁচ আসামির ৫০ শতাংশ স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি অনুকূলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব সম্পদ বিক্রির অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে বণ্টনের নির্দেশও দেওয়া হয়।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সভাপতি ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হাসিনাসহ মৃত্যুদণ্ড পাওয়া সব আসামিই পলাতক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর