ইউনূস ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

ইউনূস ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
Advertisement
Advertisement

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা  মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা ইউএনবি জানায়, এতে দুদেশের সহযোগিতা বৃদ্ধিতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি ২০২৩ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালের জানুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বৈঠকটি কাতার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে, এমনটাই আশা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad