প্রস্তাবিত রাষ্ট্র মালিকানাধীন শরিয়াভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসির জন্য অফিস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকার মতিঝিলে সেনা কল্যাণ ভবনে হবে এই অফিস।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর জারি করা অফিস আদেশে একথা জানানো হয়।
আদেশ অনুযায়ী, সেনা কল্যাণ ভবনের ১৭ তলার ১৭০৭ নম্বর স্যুইটের মোট ২ হাজার ৩০৬ বর্গফুট জায়াগাকে নতুন ব্যাংকের অফিস হিসেবে নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই অনুমোদ দিয়েছেন বলে জানানো হয়েছে। নতুন এই ব্যাংকটি গঠিত হতে যাচ্ছে লোকসানে থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে।


