সম্ভাব্য কারচুপি ও নানান অভিযোগ এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল, লুৎফর রহমান বাদলের মতো হেভিওয়েট প্রার্থীরা। সব মিলিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ২০ জন। সেই ধারাবাহিকতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ৮ জন। সব মিলিয়ে বেশিরভাগ পরিচালকের নামই প্রায় নিশ্চিত ছিল ভোটগ্রহণের আগেই।
তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ক্যাটাগরি-৩ এর পরিচালক পদের নির্বাচনের দিকে। যেখানে জয়লাভ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার সাথে আরো তিন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও আব্দুর রাজ্জাক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন বিসিবির নতুন বোর্ডে।
ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয়ে চলেছে বিকেল ৪টা পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬:৩০ মিনিটে নির্বাচন কমিশন প্রাথমিক ফল ঘোষণা করে। মোট ১৫৬ ভোটের মধ্যে ১১৫ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম ক্যাটাগরিতে ৩০টি ভোট পড়েছে (মোট ৩৫)। ক্লাব সংগঠকদের দ্বিতীয় ক্যাটাগরিতে ৪২টি ভোট পড়েছে (মোট ৭৬)। সাবেক ক্রিকেটারদের তৃতীয় ক্যাটাগরিতে ৪৩টি ভোট পড়েছে (মোট ৪৫), যেখানে একটি বাতিল হয়েছে।
ক্যাটাগরি-১
- চট্টগ্রাম: আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী
- খুলনা: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
- সিলেট: রাহাত শামস
- বরিশাল: শাখাওয়াত হোসেন
- ঢাকা: আমিনুল ইসলাম (১৫), নাজমুল আবেদীন ফাহিম (১৫)
- রাজশাহী: মুখলেসুর রহমান (৭)
- রংপুর: হাসানুজ্জামান (৭)
ক্যাটাগরি-২ (ক্লাব সংস্থা)
ইশতিয়াক সাদেক (৪২), শানিয়ান তানিম (৪২), ফারুক আহমেদ (৪২), আমজাদ হোসেন (৪১), মোখছেদুল কামাল (৪১), মেহরাব আলম চৌধুরী (৪১), আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), মনজুর আলম (৩৯), এম নাজমুল ইসলাম (৩৪), ইফতেখার রহমান মিঠু (৩৪)
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার)
খালেদ মাসুদ পাইলট (৩৫)
জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় মনোনীত
এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
ব্রাকেটে প্রাপ্ত ভোট সংখ্যা


