আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’, দেশজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা

আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’, দেশজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ‘আঁখি’ নামের শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিডব্লিউওটি জানায়, ‘আঁখি’ একটি অত্যন্ত শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ আকার ধারণ করেছে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হতে পারে।

‘আঁখি’ আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অনেক স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।

এছাড়া আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad