বছরের শেষে শীত মানেই কনসার্ট। চিরায়ত এই নিয়মকে সত্যি করে শহরজুড়ে নানা আয়োজনের প্রস্তুতি চলছে৷ সেই ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর ঢাকার কোর্ট সাইড, মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’। উক্ত কনসার্টে অংশ নিতে পাকিস্তান থেকে আসছে জনপ্রিয় ব্যান্ড কাভিশ। সাথে থাকছে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।
সেমি ক্লাসিকাল ঘরানার গান নিয়ে ব্যান্ড কাভিশ কাজ করছে গত ২৭ বছর ধরে। শিরোনামহীন ও মেঘদল বাংলাদেশের প্রথম সারির দুই ব্যান্ড, যারা গত দুই দশকের বেশি সময় ধরে নিজেদের ভিন্নধর্মী গানের জন্য পরিচিত সারা দেশে।
অনুষ্ঠানটি আয়োজন করছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স ও ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেং কম্যুনিকেশন্স। কনসার্টের টিকেট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে অনলাইনে। পাওয়া যাচ্ছে tickticki.com-এ।


