আশুলিয়ায় মেয়েকে ধর্ষণ, বাবা আটক

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণ, বাবা আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামে এক বাবাকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার মাসুদের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুলতান বরিশাল জেলার মুলাদী থানার বাটামারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি আশুলিয়ার ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগ রয়েছে সুলতানের বিরুদ্ধে। সম্প্রতি ৫ মাস ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগ সামনে আসে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ গিয়ে সুলতানকে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুলতান নামে এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ ও প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad