দুই সুকুকের মাধ্যমে ১১১০০ কোটি টাকা তুলবে সরকার

দুই সুকুকের মাধ্যমে ১১১০০ কোটি টাকা তুলবে সরকার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

আগামী দুই সপ্তাহের মধ্যে দুটি সুকুক ইস্যুর মাধ্যমে ১১ হাজার ১০০ কোটি টাকা সংগ্রহ করতে যাচ্ছে সরকার। এর মধ্যে রয়েছে দেশের প্রথম স্বল্পমেয়াদি ইসলামিক বন্ড বা সুকুক।

অবকাঠামো উন্নয়ন প্রকল্পে শরিয়াহভিত্তিক অর্থায়নের ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দুটি সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২২ জুন ও ২৮ জুন।

এর মধ্যে বড় ইস্যুটি হলো ৫ হাজার ৬০০ কোটি টাকার পাঁচ বছর মেয়াদি সুকুক, যা ‘সাইক্লোন আম্পান অ্যান্ড ফ্লাড ড্যামেজ রুরাল ইনফ্রাস্ট্রাকচার রিহ্যাবিলিটেশন প্রজেক্ট (সিএএফডিআরআইআরপি)’-এর বিপরীতে ইস্যু করা হবে।

আগামী ২২ জুন এর নিলাম অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারীরা এ সুকুকে বার্ষিক ৯ দশমিক ৭৫ শতাংশ হারে ভাড়া (রিটার্ন) পাবেন। আম্পান ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়কসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর পুনর্বাসন কাজে এই অর্থ ব্যয় করা হবে।

আরও পড়ুন

এর ছয় দিন পর, ২৮ জুন, ‘ইম্পর্ট্যান্ট রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট অন প্রায়োরিটি বেসিস-২ (আইআরআইডিপি-২)’ প্রকল্পের বিপরীতে ৫ হাজার ৫০০ কোটি টাকার আরেকটি সুকুকের নিলাম হবে।

এই সুকুকের মেয়াদ হবে ৩৬৪ দিন, যা বাংলাদেশে প্রথম স্বল্পমেয়াদি সুকুক বন্ড। তবে এ সুকুকের বার্ষিক ভাড়ার হার এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ব্যাংক।

সাম্প্রতিক বছরগুলোতে সরকার ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ও ব্যাংকঋণের পাশাপাশি বিকল্প অর্থায়ন উৎস হিসেবে সুকুকের ব্যবহার বাড়াচ্ছে। বিশেষ করে কৃষি, গ্রামীণ উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং অন্যান্য অগ্রাধিকারভিত্তিক জনকল্যাণমূলক প্রকল্পে অর্থায়নের জন্য ধারাবাহিকভাবে সার্বভৌম সুকুক ইস্যু করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad