বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটটি আগামী ১ জুলাই থেকে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
যাত্রীদের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন হজ কার্যক্রম শেষ হওয়ার পর রুটটি পুনরায় চালু করা হবে।
ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


