আওয়ামী লীগের ২২ নেতাকর্মী আটক

আওয়ামী লীগের ২২ নেতাকর্মী আটক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গত দুই দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ মঙ্গলবার সকালে এক খুদে বার্তায় জানায়, গত ২৪ ঘণ্টায় এ দলের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগের দিন, সোমবারও একই দলের আরও ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে করে দুই দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২২ জনে।

আরও পড়ুন

এর আগে শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল ডিএমপি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার জানান, জাতীয় নির্বাচনের আগে পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad