রাজধানীতে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীতে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শান্তিনগরে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পল্টন থানা পুলিশ।

পল্টন থানার উপপরিদর্শক মো. মাহফুজ আক্তার জানান, খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারের নিচের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক পঞ্চাশ বছর।

তিনি জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad