গবেষণার মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকার চীন-মৈত্রী সিগন্যালে অবরোধ কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
এ সময় আগারগাঁও গণপূর্ত কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘গবেষণায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।
ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপন বা অন্য কোনো মেলা আয়োজনের প্রতিবাদ এবং কৃষি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে টানা বিক্ষোভ করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করেন। এসময় তারা সেখানে বাঁশ ও ইট দিয়ে নির্মাণাধীন মেলার প্রধান ফটক ভাঙচুর করেন।


