জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ জানুয়ারি। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত । এ সময় শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের অন্যান্য কর্মদিবসে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

আরও পড়ুন

আলী রেজা বলেন, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হচ্ছে না। আগের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফি নির্ধারণের বিষয়ে তিনি জানান, সভায় এ নিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও বাকি রয়েছে। ফলে পরীক্ষার ফি পরিবর্তনের বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই রাখা হবে। তবে এবার আইন বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad