ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এই বৈঠকের তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ কমিশনার আইজিপি, বিজিবির প্রধান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও এমটিএমসির সঙ্গে আজ বৈঠকে বসবে ইসি।
এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, ইসির নিজস্ব তিন রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সকল অফিস ও কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি।


