একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৫৩

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৫৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৬৯ জন এবং ঢাকা বিভাগে (ঢাকা সিটি করপোরেশন বাদে) ৫০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ১৫ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৫৪ জন।

মাসভিত্তিক হিসাবে জুলাই মাসে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৩৬ জন।

আরও পড়ুন

চলতি বছরের মোট আক্রান্তের মধ্যে ৫২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৭ শতাংশ নারী। তবে মোট মৃত্যুর ৬১ দশমিক ১ শতাংশ নারী।

আঞ্চলিক হিসাবে মৃত্যুর দিক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শীর্ষে রয়েছে। সেখানে এ পর্যন্ত ১৭ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে আটজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ছয়জন করে মারা গেছেন।

আক্রান্তের সংখ্যায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩ হাজার ৩১২ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৬৫১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ১২৯ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৬৯ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad