আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময়

আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময়
আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নাগি ও লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গৌনারির বৈঠক অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশে নির্বাচন পরিচালনার আইনি কাঠামোর পাশাপাশি রাজনৈতিক ও প্রচারণার পরিবেশ সম্পর্কে একটি বিস্তৃত ধারণা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুবসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে এবং বাংলাদেশে ইইউ প্রতিনিধিদল, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে যথাযথভাবে সম্পাদিত একটি প্রশাসনিক চুক্তি অনুসারে গঠিত হয়েছে। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad