লক্ষ্মীপুরে বসতঘরে আগুন লেগে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বসতঘরে আগুন লেগে শিশুর মৃত্যু
ফাইল ছবি।
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় বসতঘরে লাগা আগুনে চার মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তিনটি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার বিকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর এলাকার মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়াত ওই বাড়ির দুলাল মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুরে খাবার শেষে দুলাল ঘরের বাইরে যান। ফিরে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। হঠাৎগ্যাস সিলিন্ডারে আগুন লেগে তা মুহূর্তেই প্রতিবেশী শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই ওই তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা দুলাল মিয়ার চার মাসের ছেলে আয়াত পুড়ে মারা যায়।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে তিনটি ঘর পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad