অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ
মোহাম্মদ আরশাদুর রউফ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। রাষ্ট্রপতির নির্দেশে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।’

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন মো. আসাদুজ্জামান।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে মো. আসাদুজ্জামান ইতোমধ্যে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরই প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের পদে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হলো।

২০২৪ সালের ১৩ আগস্ট মোহাম্মদ আরশাদুর রউফসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপর দুজন হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad