মুহাম্মদ ইউসূসের অর্ন্তবর্তী সরকার ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। সোমবার অর্ন্তবর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার পর এক প্রশ্নের জবাবে টাইমস অব বাংলাদেশকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এ কথা বলেন।
নির্বাচনের পর গেজেট প্রকাশের পর প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। তবে, কে শপথ পড়াবেন এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২০২৪ সালে গণঅভ্যুস্থানে আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অর্ন্তবর্তী সরকার।
গত ১৯ মাসে সারা দেশে ব্যাপক আইনশৃঙ্খলা অবনতির মধ্য দিয়ে পার করে অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় এসে নানা সংস্কারের আশ্বাস দিলেও সংস্কার বলতে বাস্তবে তেমন কিছুই হয়নি বলে মনে করেন সমালোচনাকারীরা। এর মধ্যে সন্দেহের দানা বাধে যে সরকার আদৌ ক্ষমতায় ছাড়বেন কি না।
নির্বাচন এবং সংস্কার নিয়ে নানা সন্দেহের মধ্য দিয়ে পার হলো গত ১৮ মাস। সোমবার অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচনের দুইদিন আগে শেষ করেন।
এদিন সকালে সরকারের সব সচিবদের ডেকে নানা নির্দেশনা দেন এবং নির্বাচন পর ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তের কথাও বলেন।
সচিবদের সঙ্গে বৈঠকের পরপরই উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বেশ কিছু অধ্যাদেশ ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির অনুমোদন দেন। উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে যথারীতি সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা-২০২৬ এর খসড়া এবং জাতীয় মৎস্য নীতিমালা ২০২৬ এর খসড়া অনুমোদন হয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে কাতারের সশস্ত্র বাহিনীতে প্রেষণে জনবল সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন দেয়া হয়।
এ ছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সুপারিশ করা অংশ নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।


