অভিনেত্রী চাঁদনীর বাসায় চুরি

অভিনেত্রী চাঁদনীর বাসায় চুরি
Advertisement
Advertisement

অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনীর বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসা থেকে নগদ অর্থ, পোশাকসহ বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে তাদের বাসায় থাকা এক কিশোরী গৃহসহকারীর বিরুদ্ধে।

ঘটনার বিষয়ে চাঁদনী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে জানান, নগদ টাকার পাশাপাশি তার বোনের চুরি যাওয়া তিনটি শাড়ি, দুটি ব্লাউজ এবং ভাগ্নির দুটি সালোয়ার-কামিজ উদ্ধার করা হয়েছে। এছাড়া শ্যাম্পু, লিপস্টিকসহ আরও বিভিন্ন সামগ্রীও পাওয়া গেছে।

চাঁদনী জানান, প্রায় এক বছর ধরে তার মায়ের সঙ্গে বাসায় থাকছিল ওই কিশোরী। কয়েকদিন আগে তার বোনের কিছু কাপড় খুঁজে না পেয়ে সন্দেহের সূত্রপাত হয়। পরে মেয়েটির কক্ষে তল্লাশি চালিয়ে হারিয়ে যাওয়া কাপড়সহ আরও বিভিন্ন জিনিস পাওয়া যায়।

এ বিষয়ে চাঁদনী বলেন, ‘তিনদিন আগে আমার বোনের কিছু কাপড় খুঁজে পাচ্ছিলাম না। পরে সেগুলো ওর রুমে পাওয়া যায়। এরপর কথা বলতে বলতে আরও অনেক কিছু উদ্ধার হয়।’

তিনি জানান, বিষয়টি জানার পর মেয়েটিকে তিন দিন নিজেদের তত্ত্বাবধানে রাখা হয়। কারণ তাকে বাসায় একা রেখে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না।

আরও পড়ুন

চাঁদনীর ভাষ্য অনুযায়ী, তদন্তের এক পর্যায়ে বাসার একটি ভেন্টিলেটার থেকে দুই লাখ ২৬ হাজার টাকারও বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়। তার দাবি, গত এক বছরে তার মা ঘুমিয়ে পড়ার পর আলমারি থেকে ১০ হাজার, ১৫ হাজার টাকা করে সরিয়ে ওই অর্থ জমিয়েছিল মেয়েটি।

চাঁদনী বলেন, ‘আমরা যখন বের হতাম, তখন টাকাগুলো গুনে গুনে রেখে দিত। পরে সব মিলিয়ে দুই লাখ ২৬ হাজার টাকার বেশি উদ্ধার করেছি।’

তবে মেয়েটি নাবালক হওয়ায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পরিবার। চাঁদনী জানান, মেয়েটির বাবাকে ডেকে এনে তার হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, এ ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।
এক সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এই শিল্পী জাতীয় পুরস্কারও অর্জন করেছেন। বিয়ের পর অভিনয় ও নাচে অনিয়মিত হয়ে পড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন।

চাঁদনী জানিয়েছেন, পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরতে তিনি শিগগিরই ফেসবুক লাইভে এসে আরও তথ্য প্রকাশ করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad