ইচ্ছাকৃতভাবে দেশত্যাগ করার জন্য অবৈধ অভিবাসীদের ফ্রি ফ্লাইট এবং ২ হাজার ৬০০ ডলার ‘এক্সিট বোনাস’ দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এই প্রকল্পের লক্ষ্য হলো কার্যকরী শাস্তি খরচ কমানো।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) এই প্রোগ্রাম প্রচারের জন্য পোস্টারে তাজমহল, কলম্বিয়া ও চীনের পর্যটন স্পটের ছবি ব্যবহার করেছে। ডিএইচএস এক পোস্টে জানিয়েছে, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকটশন (সিবিপি) ব্যবহার করে স্বেচ্ছায় ডিপোর্ট করলে ফ্রি ফ্লাইট এবং ২ হাজার ৬০০ এক্সিট বোনাস পান।
‘প্রজেক্ট হোমকামিং’ নামের এই উদ্যোগ চালু হয়েছিল ২০২৫ সালের মে মাসে। এতে অভিবাসীরা সিবিপি অ্যাপের মাধ্যমে তাদের ইচ্ছাকৃত প্রস্থান জানান, ব্যক্তিগত তথ্য শেয়ার করেন এবং ভ্রমণ ও আর্থিক সুবিধা পান।
ডিএইচএস তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ দশমিক ২ মিলিয়নের বেশি অবৈধ অভিবাসী এই সুবিধা গ্রহণ করেছেন।
ডিএইচএস জানিয়েছে, এক জনকে জোরপূর্বক বিতাড়িত করলে খরচ হয় ১৮ হাজার ২৪৫ ডলার কিন্তু সিবিপি হোম অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় প্রস্থান করলে ৫ হাজার ১০০ ডলার খরচ হয়, যার মধ্যে ২ হাজার ৬০০ ডলারও ধরা আছে। ফলে প্রতি ব্যক্তির ক্ষেত্রে ১৩ হাজারের বেশি সাশ্রয় হয়।
সরকারি কমিউনিকেশনে বলা হয়েছে, এই প্রোগ্রাম অভিবাসীদের গ্রেপ্তার, হেফাজত বা আটকের ভয় ছাড়াই স্বাভাবিকভাবে দেশে ফিরতে সাহায্য করে। এটি অবৈধদের জন্য একটি নিরাপদ বিকল্প।
ডিএইচএস আরও জানিয়েছে, সিবিপি সুবিধা ব্যবহার করে অভিবাসীরা তাদের কাজ, স্কুল ও ব্যক্তিগত বিষয়গুলো শেষ করে সুসংগঠিতভাবে দেশে ফেরার পরিকল্পনা করতে পারেন।
প্রাথমিকভাবে এই বোনাস ১ হাজার ডলার ধরা হয়েছিল, যা ডিসেম্বরের উৎসবের সময় ৩ হাজার পর্যন্ত বৃদ্ধি পায় এবং বর্তমানে রয়েছে ২ হাজার ৬০০ ডলার।


