নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই: ইসি সচিব

নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ইসির পরিকল্পনা অনুযায়ী শতভাগ কাজ করা সম্ভব না হলেও নির্বাচনকে ঘিরে দুশ্চিন্তা করার কারণ নেই। পরিস্থিতি অনুযায়ী কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কাজ আগেই করা হয়েছে, কিছু কাজ চলমান এবং কিছু বিষয়ে আরও অপেক্ষা করতে হবে।’

আখতার আহমেদ জানান, ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে এবং রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে।

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঠ থেকে পাওয়া তথ্য যাচাই চলছে। এই সপ্তাহের মধ্যেই নিবন্ধনের কাজ শেষ হবে।’

নির্বাচন প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, ‘সবকিছু সময় মেপে নির্দিষ্ট দিনক্ষণ ধরে করা সম্ভব নয়। প্রয়োজন অনুযায়ী নমনীয়তা রেখে এগোতে হয়।’

বিএনপির আপত্তি ও চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘আরপিও সংশোধন নিয়ে বিএনপি থেকে চিঠি এসেছে। কমিশন বিষয়টি বিবেচনা করবে।’

সিনিয়র সচিব বলেন, ‘এখন পর্যন্ত কোনো আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমার বিশ্বাস ভবিষ্যতেও এমন কিছু হবে না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর