সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস।
এদিন রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সরকার নতুন কোনো কমিশনার নিয়োগ না দেওয়া পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নজরুল ইসলাম ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এর আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করলে পদটি শূন্য হয়।


