নির্বাচনী বিরোধ মেটাতে প্রস্তুত ট্রাইব্যুনাল

নির্বাচনী বিরোধ মেটাতে প্রস্তুত ট্রাইব্যুনাল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচন বিষয়ক আবেদনপত্রের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি নেবে।

এই বেঞ্চকে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি নির্বাচন বিষয়ক আবেদনপত্রের শুনানি ও নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে এখতিয়ার প্রসঙ্গে বলা হয়েছে, ‘২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনী’ আবেদনপত্র; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।’

আরও পড়ুন

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

এরই মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর