অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ২৪ ঘণ্টায় রংপুর থেকে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
রংপুর রেঞ্জ ডিআইজি মজিদ আলী জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলায় চিরুনি অভিযান পরিচালিত হয়।
অভিযানে রংপুরে এক, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে ১১, নীলফামারীতে সাত, গাইবান্ধায় ১২, দিনাজপুরে ১৫, ঠাকুরগাঁওয়ে সাত এবং পঞ্চগড় চার জনকে গ্রেপ্তার করা হয়।
ডিআইজি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।


