‘অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা করেনি’

‘অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা করেনি’
শফিকুর রহমান | ফাইল ছবি
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।’

তিনি আরও লেখেন, ‘আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।’

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে বিএনপি ও জামায়াতের ইতিবাচক সায় ছিল বলে পরষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেওয়া বক্তব্যের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad