৪ মাস পর সেই আফগান নাগরিকের মরদেহ ফিরছে নিজ দেশে

৪ মাস পর সেই আফগান নাগরিকের মরদেহ ফিরছে নিজ দেশে
Advertisement
Advertisement

প্রায় সাড়ে ৪ মাসের প্রশাসনিক ও আইনি জটিলতা শেষে অবশেষে নিজ দেশে ফিরছে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ। নিহত হাসমত মোহাম্মদীর মরদেহ তার লন্ডন প্রবাসী ভাই ইমাল মোহাম্মদীর কাছে হস্তান্তর করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ফারহানা তাসনিম মরদেহ উত্তোলনে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ সময় আইনি প্রক্রিয়া শেষে নিহতের ভাই ইমাল মোহাম্মদী মরদেহটি গ্রহণ করেন। এর আগে আফগান নাগরিক ইমাল মোহাম্মদীর আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় মরদেহটি হস্তান্তরে ঝিনাইদহ জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়। নির্দেশনা পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহটি কবর থেকে উত্তোলন করে নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইচ্ছামতী নদী থেকে ভাসমান অবস্থায় আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। ওই সময় পরিচয় শনাক্ত না হওয়ায় তাকে অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। পরে ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসমত মোহাম্মদীর ছবি ছড়িয়ে পড়লে তা হাসমত মোহাম্মদীর স্বজনদের নজরে পড়ে। পরে তারা মরদেহ নিজ দেশে ফিরিয়ে নিতে আইনগত প্রক্রিয়া শুরু করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর