মাইলস্টোন ট্র্যাজেডি:এনসিপির পদযাত্রা স্থগিত

মাইলস্টোন ট্র্যাজেডি:এনসিপির পদযাত্রা স্থগিত
এনসিপির পদযাত্রা স্থগিত। ছবি:ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করতে পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার লক্ষ্মীপুর ও নোয়াখালীতে এনসিপির পদযাত্রার কথা ছিল।

সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
‎সংবাদ সন্মেলনে তিনি ‘৩১ জুলাই এনসিপির অন্যান্য নির্ধারিত পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি’ পালন করার কথা বলেন।

তিনি জানান, বিমান দুর্ঘটনায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিমসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এ সময় সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, এনসিপি নেতা আব্দুল হামিদ, মো. জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর