মধ্যরাতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের

মধ্যরাতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের
বিভিন্ন দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেন বুয়েট শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ন্যূনতম বিএসসি ডিগ্রি ছাড়া নবম গ্রেডের কোনো প্রকৌশল পদে নিয়োগ না দেওয়ার দাবিতে তিন দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার মধ্যরাতে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন তিন শতাধিক শিক্ষার্থী। মিছিলটি বকশিবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।

পরে শাহবাগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তারা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, তারা ডিপ্লোমা ডিগ্রিধারীদের প্রকৌশলী পদে চাকরি মেনে নেবেন না। দশম গ্রেডে প্রকৌশল পদে ডিপ্লোমাদের কোটা বাতিলের দাবিও করেন শিক্ষার্থীরা।  এছাড়া বিএসসি প্রকৌশল ছাড়া কেউ যাতে ‘প্রকৌশল’ পদ ব্যবহার করতে না পারে সেই দাবিও জানান তারা।

‘ইউনিটি অব ইঞ্জিনিয়ার্স’-এর ব্যনারে বুয়েট শিক্ষার্থীদের সাত দফা দাবি

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad