নাটোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

নাটোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নাটোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ সদর উপজেলার বারুরহাটে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়,  এতে ভ্যানচালক মোজাম্মেল হক (৪০) ও যাত্রী আখতার হোসেন (৪৮) নিহত হন। তাদের বাড়ি জেলার সিংড়ায় বড় বাড়ইহাটী গ্রামে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বগুড়া থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক মোজাম্মেল হক ও যাত্রী আখতার হোসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর পাবনা সীমান্ত থেকে বাসটি আটক করা হলেও বাসের চালক ও হেলপার এখনও পলাতক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad