মক্কা চুক্তির বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী 

মক্কা চুক্তির বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী 
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের সই করা ‘মক্কা চুক্তিতে’ বাংলাদেশ যুক্ত হবে কিনা এ বিষয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করব। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’

শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কিনা সেটি মূল বিষয় নয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এ সময় ‘ই-জুডিশিয়ারি (বিচার বিভাগের ডিজিটালাইজেশন) নিয়ে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে’ জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানসহ অনেকে।

এর আগে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন আইনমন্ত্রী। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর