ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬,৩০০ ছাড়াল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬,৩০০ ছাড়াল
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে বেঁচে যাওয়া শিশুকে একটি স্ট্রেচারে করে নিয়ে যান আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সদস্যরা। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

গত জুনের শেষ দিকে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩০১ জনে পৌঁছেছে। উদ্ধার ও পুনরুদ্ধার তৎপরতার মধ্যে সোমবার দেশের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

তিনি জানান, দুর্যোগের পর থেকে জরুরি উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে সফলভাবে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। এ ছাড়া, দেশজুড়ে ৭৩ হাজার ৩৫৬ জনকে হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

ভূমিকম্পপরবর্তী আবাসন ক্ষয়ক্ষতি মূল্যায়নে কর্তৃপক্ষ ৫০ হাজারের বেশি ঘরবাড়ি পরিদর্শন করেছে। প্রতিবেদনে দেখা যায়, ৩১ হাজার ৩৩৬টি বাড়ি এখনও বাসযোগ্য রয়েছে, ১২ হাজার ৪১১টি বাড়াতে চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং ৯ হাজার ৫৬৭টি বাড়িকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে।

রদ্রিগেজ জানান, বাস্তুচ্যুত পরিবারের জন্য সরকার ইতোমধ্যে ২৮৭টি নতুন ঘর হস্তান্তর করেছে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীরা ৪ লাখ ৮৩ হাজার ৫২৫ টনের বেশি ধ্বংসাবশেষ সরিয়ে নিয়েছেন, যা মোট ধ্বংসস্তূপের প্রায় ২৩ দশমিক ২ শতাংশ।

গত ২৪ জুন ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে পড়ে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকা। এ ঘটনার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর