চুয়াডাঙ্গায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চুয়াডাঙ্গায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চুয়াডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে জেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসসময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এই উচ্ছেদ অভিযানে চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের দুই ধারে , চৌরাস্তার চারপাশের  সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় এক ফল ব্যবসায়ীকে ১ হাজার টাকা এবং অপর এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়।

এসব অবৈধ স্থাপনাগুলো থাকার কারণে চৌরাস্তার মোড়ে সবসময় যানজট লেগে থাকতো। অবৈধভাবে স্থাপনাগুলো প্রতি বছর উচ্ছেদের পর আবার রহস্যজনকভাবে অবৈধভাবে স্থাপনা বসতে থাকে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আসিফ মাহমুদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad