বাংলাদেশে ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা হালনাগাদ

বাংলাদেশে ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা হালনাগাদ
Advertisement
Advertisement

বাংলাদেশে ভ্রমণে কানাডা সরকারের সতর্কতায় সর্বশেষ তথ্য সংযোজন করা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চলতি বছরের ১০ আগস্ট ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে দেশটি। কানাডা এখনো বাংলাদেশ ভ্রমণে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ করার কথা বলছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বাংলাদেশে বিক্ষোভ, সংঘর্ষ ও অস্থিরতা দেখা দিতে পারে। আর এসব কারণে সেখানে যান চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এবং সহিংস সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।

কানাডা সরকারের ওয়েবসাইটে বাংলাদেশে অবস্থানকালে যে কোনো বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ওয়েবসাইটে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে এ সতর্কবার্তা আরও কঠোর— এ অঞ্চলে ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলা’র পরামর্শ বহাল রয়েছে। পার্বত্য জেলাগুলোতে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করেছে কানাডা।

বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ এবং পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ভ্রমণের আগে সর্বশেষ সরকারি তথ্যও যাচাই করার কথা বলা হয়েছে।

কানাডা সরকার গতবছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফা সতর্কতা জারি করেছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর