প্রবাসী বিনিয়োগে ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশব্যাক

প্রবাসী বিনিয়োগে ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশব্যাক
সোমবার ঢাকায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রবাসী বাংলাদেশিরা দেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আনলে ইকুইটির ওপর ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী নেটওয়ার্ক ব্যবহার করে দেশে বিনিয়োগ প্রবাহ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার ঢাকায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড নীতিগতভাবে প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। এখন অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আশিক চৌধুরী ব্যাখ্যা করেন, বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের নিজস্ব ব্যবসায়িক ও বিনিয়োগ নেটওয়ার্ক রয়েছে। তারা আন্তর্জাতিক বিনিয়োগ কমিউনিটির সঙ্গে ভালোভাবে যুক্ত। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশে বিনিয়োগ আনতে পারলে সরকার রেমিট্যান্স প্রণোদনার মতো একই কাঠামোয় ক্যাশব্যাক সুবিধা দেবে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, কেউ যদি ১০০ মিলিয়ন ডলার ইকুইটি বিনিয়োগ হিসেবে বাংলাদেশে আনেন, তাহলে ওই বিনিয়োগের বিপরীতে তিনি ১ দশমিক ২৫ মিলিয়ন ডলার ক্যাশব্যাক পাবেন।

সংশ্লিষ্টদের মতে, এই স্কিম কার্যকর হলে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে দেশে বিনিয়োগ আহরণ বাড়তে পারে। পাশাপাশি নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা প্রবাহ জোরদার হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর