ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, ভোগান্তি
Advertisement
Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ও দাউদকান্দি গোমতি সেতুসহ নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ঢাকামুখী লেনে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট কুমিল্লার দাউদকান্দি এলাকায় ছাড়িয়ে যায় বলে জানা গেছে।

শুক্রবার বিকাল থেকে এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। এতে রাতের বেলার দূরপাল্লার যাত্রী বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তিতে পড়েন।

জানা যায়, মহাসড়কে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও আষাঢ়ী চর এলাকায় ব্রীজ সংস্কার কাজের কারণে এমন যানযট সৃষ্টি হয়।

গজারিয়া হাইওয়ে থানা পুলিশ জানান, মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের আষাঢ়ী চর এলাকায় ব্রীজের কুমিল্লামুখী লেনে ঢালাই করছে সড়ক ও জনপদ অধিদপ্তর। সেজন্য এক লেনে যানবাহন চলাচলের কারণে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

শুক্রবার রাতের মধ্যে সংস্কার কাজ শেষ হতে পারে জানিয়ে তিনি বলেন, হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে যানজটের ফলে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন।

ট্রাকচালক আলাউদ্দিন বলেন, ‘আমি ভবেরচর এলাকা থেকে জ্যামে আটকে আছি। ভাটেরচর পর্যন্ত আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।’ বাসচালক নবী হোসেন জানান, ‘আমি পাখির মোড় এলাকা থেকে যানজটে পড়েছি। ভবেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় ১ ঘণ্টা লেগেছে।’

এক বাসযাত্রী আক্ষেপ করে বলেন, ‘প্রায়ই এই মহাসড়কে যানজট লেগেই থাকে। ফলে আমরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর