ছায়ানটে কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের ‘খুলনা একাত্তর’

ছায়ানটে কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের ‘খুলনা একাত্তর’
Advertisement
Advertisement

দীপা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘খুলনা একাত্তর’ গ্রন্থ অবলম্বনে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজন করেছে ‘খুলনা একাত্তর’ নামে আবৃতি অনুষ্ঠানের।

আশরাফুল হাসানের গ্রন্থনা এবং তিতাস রোজারিওর নির্দেশনায় এই অনুষ্ঠানের আসর বসবে শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার ছায়ানট মিলনায়তনে।

আয়োজকরা বলেন, এ শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসের গল্প নয়—এটি দীপা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের গল্প, একটি পরিবারের চোখ দিয়ে দেখা একাত্তরের গল্প। আবৃতিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের বোন তিনি। মুক্তিযুদ্ধের সময়ের ভয়, অনিশ্চয়তা, স্বজন হারানোর বেদনা, দেশপ্রেম, সাহস আর প্রতিরোধের দিনগুলোর স্মৃতি উঠে এসেছে এই আয়োজনে।

‘একাত্তরের উত্তাল সময়ে খুলনার মানুষের জীবন ও সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা এই গল্প আমাদের নিয়ে যাবে সেই সময়ের কাছে—যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, মানুষের জীবন, স্মৃতি ও অনুভূতির মধ্যেও বেঁচে আছে,’ বলেন আয়োজকরা।

মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর গল্প শোনানোর, অনুভব করানোর এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ‘খুলনা একাত্তর’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad