চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবিতে দেয়ালে গ্রাফিতি

চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবিতে দেয়ালে গ্রাফিতি
দেয়ালে গ্রাফিতি আঁকছেন এক শিক্ষার্থী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে এ কর্মসূচি শুরু করেন তারা।

চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা গ্রাফিতিকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন। দেয়ালে বিভিন্ন লেখা ও চিত্রের মাধ্যমে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি এবং মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদ তুলে ধরছেন তারা।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন ইফাজ বলেন, ‘আজ আমরা আমাদের প্রতিবাদের ভাষা হিসেবে সকাল থেকেই গ্রাফিতি আঁকছি। গ্রাফিতি আমাদের প্রতিবাদের একটি ভাষা। কেন মাত্র ৫৬ দিনের মাথায় আমাদের উপাচার্যকে পরিবর্তন করা হলো, তার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। আমরা অধ্যাপক সায়েম স্যারকে পুনরায় উপাচার্য হিসেবে চাই। একই সঙ্গে নিজেদের দাবির বাইরে থেকে আসা নতুন উপাচার্যের নিয়োগেরও আমরা প্রতিবাদ জানাচ্ছি।’

ছবি: টাইমস

এর আগে, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক শাটডাউন, গণঅবস্থান, মানববন্ধন, গণস্বাক্ষর, মশাল মিছিল ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই দাবিতে চুয়েট শিক্ষক সমিতি রোববার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে অধ্যাপক শেখ শরীফুল আলম অনলাইনে উপাচার্য পদে যোগদান করেন। শিক্ষার্থীরা তার যোগদান প্রত্যাখ্যান করে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad