চুয়াডাঙ্গায় আন্তজেলা পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গায় আন্তজেলা পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ
ফাইল ছবি।
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় আন্তজেলা পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গার সঙ্গে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলার পরিবহন শ্রমিকদের সঙ্গে ইজিবাইক চালকরা অসৌজন্যমূলক আচরণ ও বাস চলাচলে বাধা দেওয়ায় আন্ত:জেলার এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি হাজী আবুল কালাম আজাদ জানান, চুয়াডাঙ্গায় আন্তজেলা পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আলোচনার পর নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইজিবাইক চালকরা বাসের চালক হেলপারদের সঙ্গে মারমুখি আচরণ করে ও বাস ভাঙচুরের হুমকি দেয়। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: অটোরিকশা-বাস শ্রমিক দ্বন্দ্ব/ নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad