চট্টগ্রামে কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবস্থিত ‘কাচ্চি ডাইন’ নামের একটি খাবারের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানের রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। কর্মকর্তারা জানিয়েছেন, রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের উপদ্রব, স্যাঁতসেঁতে মেঝে এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া খাদ্যপণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ পণ্যের লেবেলিংয়ে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ তথ্য ব্যবহারের মতো বিভিন্ন অসংগতি ধরা পড়ে।

আরও পড়ুন

ছবি: টাইমস

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব পাওয়া নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশের একটি দল সহায়তা করে।

চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর