খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
নিহত যুবদল নেতা রাসিকুল আনাম রাসু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা রাসিকুল আনাম রাসু (৩৬) নিহত হয়েছেন।

সোমবার দুপুর বারোটার দিকে মহানগরীর দৌলতপুরে কল্পতুরু মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাসিকুল ওই এলাকার শরিফুল আনামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কল্পতুরু মাঠে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত রাসিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী জানান, রাসু দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। তবে, হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad