খাগড়াছড়িতে গৃহবধূকে হত্যার অভিযোগ

খাগড়াছড়িতে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে মাইসছড়ি নরেন্দ্র কারবারী পাড়ায় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নিকা ত্রিপুরা (৩০)। তার স্বামী সেতু ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সাধারণ আনসার হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় নিরঞ্জন ত্রিপুরা জানান, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা নিকা ত্রিপুরাকে হত্যা করেছে। তার ধারণা- ডাকাতি করতে এসে তাকে হত্যা করে ফেলে গেছে।

নিকার স্বজনরা জানান, তার কাছে যত সোনার গয়না ছিল দুর্বৃত্তরা তা নিয়ে গেছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহিরুদ্দিনকে মুঠো ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর