কোরবানির বর্জ্য অপসারণ: রাজধানীর সড়ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

কোরবানির বর্জ্য অপসারণ: রাজধানীর সড়ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
ছবি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়কের পরিস্থিতি পরিদর্শনে বের হন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে বের হন। কোরবানির পর নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরাসরি দেখতে তিনি এই সফর করেন। নিজেই গাড়ি চালিয়ে তিনি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট ও বাসাবোর দিকে যায়।

ছবি: বিএনপির মিডিয়া সেল

এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় অতিক্রম করে, যোগ করেন তিনি।

আরও পড়ুন

পরবর্তীতে প্রধানমন্ত্রীর গাড়িটি আদালত সড়ক হয়ে নয়াবাজার, বংশাল রোড, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউমার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে মোড় নেয়।

পরে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড দিয়ে ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি এবং মহাখালী সড়কের পরিস্থিতিও প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করেন।

উপ-প্রেস সচিব আরও জানান, বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনেই নিজের গাড়ি থামিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর