কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
অস্ত্রসহ আটক রোহিঙ্গা যুবক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারে দুটি দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা দুইটি দেশীয় এলজি (পিস্তল) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে পুলিশ।

আটক আসামির নাম মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প-৮২ এর বাসিন্দা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার নেতৃত্বে পুলিশের আভিযানিক একটি দল চৌফলদণ্ডী এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মহেশখালী ১ নাম্বার জেটিঘাটে সন্দেহভাজন হিসেবে ফারুককে তল্লাশি করা হলে তার কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা দুইটি এলজি উদ্ধার করা হয়। তার অ্যান্ড্রয়েড ফোনটিও জব্দ করা হয়।

জব্দ করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রের উৎস ও সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad