এসএসসি ফলাফল: ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

এসএসসি ফলাফল: ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
ফাইল ফটো
Advertisement
Advertisement

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩১২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেননি। বিপরীতে ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এ চিত্র দেখা গেছে। এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

গত বছরের তুলনায় এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর ১৩৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। এ বছর সেই সংখ্যা বেড়ে ৩১২টিতে দাঁড়িয়েছে।

অর্থাৎ এক বছরে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।
অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে-এমন প্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর